‘নির্যাতনের কারণেই খালেদা জিয়ার অসুস্থতার শুরু’—মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ দিনের নিপীড়ন ও নির্যাতনের ফলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জটিল রোগের সূচনা হয়েছে।
শুক্রবার বাদ জুমা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন। অথচ বিগত সরকার তার সঙ্গে যে আচরণ করেছে, তা ছিল নির্মম ও অমানবিক। তাকে টানা ছয় বছর কারাগারে রাখা হয়, যার মধ্যে দুই বছর ছিলেন নির্জন কারাবাসে। আমাদের দৃঢ় বিশ্বাস, সেখান থেকেই তার এই রোগের শুরু।”
তিনি আরও বলেন, কয়েক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশি ও বিদেশি অভিজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড তার চিকিৎসা করছে। তবে তার বর্তমান অবস্থা বিবেচনায় আরও উন্নত চিকিৎসা প্রয়োজন হওয়ায় তাকে ইংল্যান্ডে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আশা করা যাচ্ছে, কাতার থেকে শনিবার এয়ার অ্যাম্বুলেন্স এলে রোববার তাকে ইংল্যান্ডে নেওয়া সম্ভব হবে।”
সবশেষে বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে