স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে স্মার্ট নাগরিক হতে হবে: সাদ্দাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। আর সেই নাগরিক তৈরির প্রধান কারিগর হচ্ছে আজকের ছাত্রসমাজ। তিনি বলেন, দেশের ছাত্র-জনতা সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চায়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে বেছে নিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আয়োজিত ‘নবীনবরণ-২০২৫ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জীবনের লক্ষ্য স্পষ্ট রেখে এবং সঠিক গাইডলাইন মেনে চললে সফলতা নিশ্চিতভাবে আসবে। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা ও সময়ানুবর্তিতার চর্চা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাকিব হাসান তামিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইফসুর সেক্রেটারি জেনারেল ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোস্তফা ফয়সাল পারভেজ, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় কাপ সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার এবং শহর সেক্রেটারি শফিকুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ধর্মীয় সম্পাদক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবিদুর রহমান সোহেল, সাবেক জিএস আসম আব্দুল মালেক, সাবেক জিএস ইউসুফ আলী, সাবেক নাট্য সম্পাদক ও সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সাবেক ছাত্রনেতা সেলিম রেজা, আব্দুস সালাম তুহিনসহ অন্যান্য অতিথিরা।
অনুরূপ সংবাদ
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল