চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফের হাতে দুই নিরীহ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাতের জরুরি বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র অনুযায়ী, কর্মসূচি অনুযায়ী ৪ ডিসেম্বর বিকেল পৌনে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন।
বৈঠকে বক্তারা বলেন, হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন। তারা অভিযোগ করেন, এ ঘটনায় ভারত নিজেদের নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে প্রমাণ করেছে। সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড আর কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এছাড়া বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান। এছাড়া মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, সৈয়দ জয়নুল আবেদীন, আব্দুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হকসহ বিভিন্ন জোন পরিচালক, মজলিসে শুরা সদস্য ও থানা আমিররা বৈঠকে উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল