খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশ
খালেদা জিয়ার আরোগ্য ও নেক হায়াত কামনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই
আজ ৩ ডিসেম্বর, বুধবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরীক সুস্থ্যতার খবরাখবর জানতে এবং বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের প্রতি সহমর্মীতা জানাতে এভারকেয়ার হাসপাতালে যান।
সেখানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেন, ডাক্তারদের সাথে কথা বলে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহ দরবারে মোনাজাত করেন।
শায়েখ চরমোনাই বলেন, তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি প্রয়োজন। বিএনপির নেতাকর্মী ও তার পরিবারের প্রতি আমাদের সহমর্মীতা জানাচ্ছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের মানদণ্ড স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের
১ দিন আগে
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
২ দিন আগে
জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমান
২ দিন আগে
ভারতের প্রভুত্ব থেকে জাতিকে আমরা রক্ষা করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
৫