খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতের আমীর
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২ ডিসেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় আমীরে জামায়াতকে স্বাগত জানান বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
আমীরে জামায়াত বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং এই কঠিন পরিস্থিতিতে তাঁর পরিবারের সদস্যদের ধৈর্যধারণ করার তাওফিক প্রদানের জন্য মহান আল্লাহর নিকট দো'য়া করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, যেহেতু তিনি এখনো সার্ভাইভ করছেন, আমরা আশা রাখি ও দো'য়া করি- তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন এবং তাঁর রোগমুক্তির জন্য মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করেন।
সঙ্গতকারণেই হাসপাতালে ভিড় করে শৃঙ্খলা ভঙ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং তাঁর সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করার আবেদন জানান।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের মানদণ্ড স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের
১ দিন আগে
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
২ দিন আগে
জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমান
২ দিন আগে
ভারতের প্রভুত্ব থেকে জাতিকে আমরা রক্ষা করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
৫