ইন্দোনেশিয়ার বন্যায় প্রাণহানিতে শোক জানালেন প্রধান উপদেষ্টা
ন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সংঘটিত ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো এক বার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকাহত পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
বার্তায় বলা হয়, সরাবরি দুর্যোগের ঘটনায় বহু মানুষের প্রাণ হারানো এবং বিপুল ক্ষয়ক্ষতির খবর উদ্বেগজনক। এ কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের পাশে রয়েছে এবং শোকাহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
প্রধান উপদেষ্টা ইন্দোনেশিয়ার ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত উদ্ধার কার্যক্রম ও পুনর্বাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে সরকারিভাবে এই সমবেদনা বার্তা পাঠানো হয়েছে।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
১ দিন আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২৩ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে