আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত ‘গুম অধ্যাদেশ’-এর গেজেট নোটিফিকেশন সোমবার (১ ডিসেম্বর) রাত ১১টায় প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বিচার বিভাগীয় ও মানবাধিকার সংস্কারে সরকারের অগ্রগতির কথাও তুলে ধরেছেন তিনি।
সোমবার দিবাগত রাত ১২টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে আইন উপদেষ্টা জানান, কয়েকদিন আগেই বিচার বিভাগকে স্বাধীন ও শক্তিশালী করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ জারি করা হয়েছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে মানবাধিকার কমিশন আইনেও গুরুত্বপূর্ণ সংস্কার আসছে বলেও জানান তিনি।
স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, বিচার বিভাগীয় সংস্কারের লক্ষ্যের প্রায় ৯০ শতাংশ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার অধ্যাদেশ নিয়েও দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
আইন উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, পরবর্তী নির্বাচিত সরকারগুলো যদি আন্তরিকতার সঙ্গে এসব আইন বাস্তবায়ন অব্যাহত রাখে, তবে ভবিষ্যতের বাংলাদেশ হবে আরও মানবাধিকারসম্মত ও গণতান্ত্রিক রাষ্ট্র।
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে