শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের শুনানি ৫ জানুয়ারি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ দিন নির্ধারণ করেন।
এর আগে আজই অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষ আদালতে সময় চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
মামলার পটভূমি
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অনলাইনে যুক্ত হয়ে বিভিন্ন দেশের ৫৭৭ জন অংশগ্রহণকারী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার লক্ষ্যে সহিংস আন্দোলন ও গৃহযুদ্ধের মাধ্যমে পরিস্থিতি পরিবর্তনের ঘোষণা দেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই অনলাইন বৈঠকটি যুক্তরাষ্ট্রে অবস্থানরত ড. রাব্বি আলম হোস্ট করেন। বৈঠকের অডিও বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারীরা সরকারকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়ার ঘোষণা দেন এবং রাষ্ট্রক্ষমতা দখলের ক্ষেত্রে সহিংস পথ নেওয়ার ইঙ্গিত দেন।
মামলা ও তদন্ত
এই ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ প্রথমে ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তী তদন্তে অভিযুক্তের সংখ্যা বৃদ্ধি করে মোট ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়, যা ১৪ আগস্ট আদালতে জমা দেওয়া হয়।
আদালত চার্জশিট গ্রহণ করে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আলোচিত আসামিরা
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, এ কেএম আক্তারুজ্জামান, আজিদা পারভীন পাখি, অ্যাডভোকেট এএফএম দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পংকজ নাথ, লায়লা বানু, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনসহ অনেকে।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে