কক্সবাজারে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেলের বাস, আহত ২৪
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এ ঘটনায় ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৪ শিক্ষার্থী আহত
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক নয়ন দে জানান, আহত ২৪ শিক্ষার্থীর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিক্ষাসফরে যাচ্ছিলেন শিক্ষার্থীরা
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের একজন জাওয়াতের বাবা মোস্তাফিজুর রহমান জানান, তাঁর ছেলে সহপাঠীদের সঙ্গে কক্সবাজারে শিক্ষাসফরে যাচ্ছিলেন। পথেই বাসটি দুর্ঘটনার শিকার হয়।
চালক ও সহকারী পালিয়ে যাওয়ার অভিযোগ
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে চলে যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অনুরূপ সংবাদ
রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ
মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা
আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যা মামলায় প্রকৃত আসামিদের বিচারের দাবি ও নির্দোষদের মুক্তি কামনায় দোয়া মাহফিল
গাজীপুরে গাছা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
ভারতে পাট পাচার কেন বাড়ছে, ক্ষতি কার?
৮ ঘন্টা আগে
ভূমিধসে তিস্তা অবরুদ্ধ, এখন কেমন পরিস্থিতি?
৮ ঘন্টা আগে
সাক্ষরতায় এগোলেও প্রশ্ন রয়ে গেছে বাংলাদেশে
৮ ঘন্টা আগে
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা
৮ ঘন্টা আগে