‘ধান মার্কা ক্ষমতায় থাকলেও আসল ধান পানিতে’: সরকারকে এনসিপি-র লাল কার্ডের হুঁশিয়ারি
ধান কেনার মৌসুমে সরকারি শর্ত এবং অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার নিয়ে আয়োজিত এক সেমিনারে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকের সংকট নিরসনে ব্যর্থ হলে সরকারকে ‘লাল কার্ড’ দেখানো হবে।
গতকাল বুধবার (১৩ মে) রাজধানীতে এনসিপি আয়োজিত 'ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
কার্ড সর্বস্ব রাজনীতির সমালোচনা: নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ধান মার্কা ক্ষমতায় থাকলেও আজ আসল ধান পানিতে তলিয়ে যাচ্ছে। বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, কৃষক প্রকৃতপক্ষে কতটুকু সুবিধা পাচ্ছে তা দেখতে হবে।” তিনি শেখ হাসিনার শাসনামলে ‘স্মার্ট কার্ডের’ মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা উল্লেখ করে বর্তমান সরকারের বিভিন্ন কার্ড ও প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নতুন প্রকল্প, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড যদি বিফলে যায়, তবে আমরা লাল কার্ড দেখাবো।”
কৃষকদের জন্য বিশেষ অ্যাকশন প্ল্যান: এনসিপি নেতা সরকারের কাছে একটি ‘অ্যাকশন প্ল্যান’ দাবি করেন, যেখানে কৃষকের বাস্তুভিটাসহ সর্বজনীন নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া তিনি ইউনিয়নভিত্তিক গুদামঘর চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার ভারতের কাছে ‘মেরুদণ্ড বিক্রি’ করে দেওয়ায় কোনো বড় ইস্যুতে শক্ত প্রতিবাদ করতে পারছে না।
নির্বাচনী প্রতিশ্রুতি ও মধ্যস্বত্বভোগী: সেমিনারে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিতে ফসলের ন্যায্য মূল্যের কথা বললেও বাস্তবে আগের দামই বহাল রাখা হয়েছে, যাতে কৃষকের উৎপাদন খরচও উঠছে না।” তিনি আরও বলেন, সংকটকালীন মুহূর্তে ‘কৃষক কার্ডের ফুটানি’ কোনো কাজে আসছে না। তিনি মধ্যস্বত্বভোগীদের সরিয়ে সরাসরি কৃষকদের সহায়তার দাবি জানান।
সেমিনারে বক্তারা বর্তমান কৃষি সংকট উত্তরণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবকে দায়ী করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন
জননিরাপত্তা ও শিশু মৃত্যুর হার নিয়ে এনসিপি-র উদ্বেগ, সরকারের ব্যর্থতার অভিযোগ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
জেনে নিন কেন ঘুমের মধ্যে শরীর কেঁপে ওঠে
১৪ ঘন্টা আগে
মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন
১৫ ঘন্টা আগে
হাসি ও কান্না: ইসলামের দৃষ্টিতে মুমিনের জীবনদর্শন
১৫ ঘন্টা আগে