জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট আর বর্তমান সময়ের রাজনৈতিক কর্মকাণ্ডের তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মানসুরা আলম। তিনি মন্তব্য করেছেন, তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না এবং কিছু শিক্ষার্থীকে নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করা হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
জুলাইয়ের প্রেক্ষাপট ছিল ভিন্ন
মানসুরা আলম তার পোস্টে উল্লেখ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় হলের তালা ভাঙা ছিল দীর্ঘদিনের শোষণ ও নিষ্পেষণের বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তিনি বলেন, “জুলাই একবারই এসেছিল। মেয়েদের হলের তালা ভেঙে আসা বাঁধভাঙা জোয়ারকে সাপোর্ট দিয়েছিল সারা দেশের মানুষ। কারণ সেটি ছিল দীর্ঘদিনের এক নিষ্পেশনের বিরুদ্ধে দাঁড়ানো।”
রাজনৈতিক ব্যবহারের অভিযোগ
বর্তমান সময়ের তালা ভাঙার ঘটনাগুলোকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে তিনি বলেন, জুলাইয়ের পর যতবারই তালা ভেঙে বের হওয়ার ঘটনা ঘটেছে, তা কোনো না কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি লেখেন, “তালা ভেঙে বের হলেই বিপ্লবী হওয়া যায় না, তা এই মেয়েদের কেউ বোঝান। দুই দিন পরেই উপলব্ধি করবে যে তাদের ব্যবহার করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখন সে উপলব্ধিটা করে।”
নারী নেতৃত্বের অন্তরায় ‘তালা ভাঙা পার্টি’
রাজনীতিতে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ না থাকা এবং ক্ষমতায়নের পথে বাধা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, রাজনীতিতে কেন নারীরা পর্যাপ্ত মনোনয়ন পান না, তা বুঝতে এই ‘তালা ভাঙা পার্টি’র মানসিকতা দেখা দরকার।
মানসুরা আলমের মতে, “তারা কী চায় নিজেও জানে না, কিন্তু আরেকজন কেন এম্পাওয়ার্ড (ক্ষমতায়িত) হবে, সেটা আটকাতে হবে। আর বরাবরের মতোই যে গোষ্ঠীটা মেয়েদের রাজনৈতিক অংশগ্রহণ সংকুচিত করতে চায়, সেসব সংস্থারও টার্গেট হবে এরা।”
ছাত্রদল থেকে সংসদ সদস্য হওয়া মানসুরা আলমের এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মাদকসহ বিএনপি নেতার ছেলে আটক
৪ ঘন্টা আগে
মশাবাহিত বিরল রোগে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু
৪ ঘন্টা আগে
এবার নেতাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন বিএনপি
১৬ ঘন্টা আগে
নতুন ভাইরাস ‘হান্টাভাইরাস’ নিয়ে সতর্কবার্তা
১৭ ঘন্টা আগে
হঠাৎ এনসিপির নেত্রী মাহমুদা আলম মিতুর পোস্ট
১৭ ঘন্টা আগে
হঠাৎ এনসিপির নেত্রী মাহমুদা আলম মিতুর পোস্ট
১৭ ঘন্টা আগে
তেলের বাজারে বড় পরিবর্তনের আভাস
১ দিন আগে
ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
২৩ ঘন্টা আগে
এবার নেতাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন বিএনপি
১৬ ঘন্টা আগে