Wednesday, 22 April 2026

ব্রেকিং নিউজ:

ঢাবিতে চট্টগ্রামের হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

রাজনীতি April 22, 2026 03:38 AM ২৭ দর্শক
ঢাবিতে চট্টগ্রামের হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ট্টগ্রাম সিটি কলেজে হামলার অভিযোগকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ছাত্রদলের অভিযোগ, চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন’কে কেন্দ্র করে তাদের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হামলা চালিয়েছে। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। তিনি হামলার নিন্দা জানিয়ে বলেন, শিক্ষাঙ্গনে মেধাভিত্তিক ও ইতিবাচক রাজনীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। চট্টগ্রামে ছাত্রশিবিরের সাংগঠনিক অবস্থান শক্ত থাকায় সেখানে সহিংসতার ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দেয়াল লিখনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা অগ্রহণযোগ্য এবং এমন ঘটনা পুনরাবৃত্তি হলে ছাত্রদল কঠোর প্রতিক্রিয়া জানাবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটি মহল ‘ভিন্নধর্মী রাজনৈতিক বর্ণনা’ তৈরি করে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছে।

অন্যদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাতের ঘটনার জেরে পরদিন বহিরাগতদের সঙ্গে নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। এতে ছাত্রদলের একাধিক নেতাকর্মীসহ শিক্ষার্থীরা আহত হয়েছেন বলে দাবি করা হয়।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অনুরূপ সংবাদ