আগামীর বাংলাদেশ ইনসাফভিত্তিক হবে: সিবগাতুল্লাহ সিগবা
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিগবা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়–ইনসাফভিত্তিক রাষ্ট্র, যেখানে মানুষ ফিরে পাবে তাদের ভোটাধিকার এবং দেশ হবে সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র–যুব–নাগরিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব বলেন।
সিগবা বলেন, আগামী জাতীয় নির্বাচনে অযথা বিতর্কে না জড়িয়ে সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “কেউ যদি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তবে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।”
বিএনপি–জামায়াত জোট সরকার প্রসঙ্গে তিনি বলেন, “সেসময় জামায়াতের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।”
তিনি দাবি করেন, ভবিষ্যতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তরুণদের কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ গ্রহণ করবে।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশে চিকিৎসা নিয়েছেন, যা দেশের প্রতি দায়িত্ববোধের পরিচয়। সিগবার মতে, জামায়াত রাষ্ট্র পরিচালনা করলে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগোবে।
হরিপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির ও ঠাকুরগাঁও–২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবদুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দীন প্রধান।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২২ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
২ ঘন্টা আগে