ফ্যাসিস্ট আমলে বিরোধী মতের মানুষের মানবাধিকার ছিল না: শিবির সেক্রেটারি সাদ্দাম
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে বিরোধী দল ও মতের মানুষের ন্যূনতম মানবাধিকারও ছিল না। তিনি দাবি করেন, একক সংগঠন হিসেবে ছাত্রশিবির সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে।
বুধবার (আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘আওয়ামী ফ্যাসিবাদী আমলের মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ফ্যাসিস্ট আমলে ইসলামী ছাত্রশিবির এককভাবে ৩১ শতাংশ গুমের শিকার হয়েছে। এখনো সংগঠনটির সাতজন নেতাকর্মীর সন্ধান মেলেনি। গত ১৫ বছরে ছাত্রশিবির মানবাধিকার বলতে কিছুই পায়নি বলে মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকেই দেশের বিভিন্ন সময়ে আওয়ামী লীগের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন শুরু হয়। রক্ষীবাহিনী গঠন থেকে শুরু করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। দুর্নীতি ও দুঃশাসনের ফলে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম এবং সঞ্চালনা করেন ঢাকা মহানগর পূর্ব শাখার সেক্রেটারি ইমদাদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী, কর্নেল (অব.) হাসিনুর রহমান ও গবেষক আলী আহমেদ মাবরুর।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, একটি রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হচ্ছে নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা। কিন্তু ফ্যাসিবাদী শাসনামলে সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না করে উল্টো গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে। বিরোধী দল ও মতের মানুষের মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যচিত্র প্রদর্শনীতে আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, হত্যা, বেআইনি আটক ও নির্যাতনের বিভিন্ন দলিলভিত্তিক চিত্র উপস্থাপন করা হয়। বক্তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করে মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান তারা।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২২ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
২ ঘন্টা আগে