কয়েকটি আসনের লোভ দেখিয়ে বহুদলীয় গণতন্ত্র হত্যার চেষ্টা: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, কয়েকটি আসনের লোভ দেখিয়ে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে। তার ভাষায়, ছোট ছোট দলগুলোকে সামান্য সুবিধার প্রলোভন দেখিয়ে দেশের রাজনৈতিক বৈচিত্র্য ও গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করা হচ্ছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা গণতন্ত্রকে এগিয়ে নিতে চাই। বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই। সমাজে আমরা একটি ফুল নয়, শত ফুল ফুটতে দেখতে চাই। রাজনৈতিক জীবনে মতের বৈচিত্র্য ও ভিন্নমতের সহাবস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, একটি স্পষ্ট ও সরল প্রশ্নের মাধ্যমে জনগণের মতামত নেওয়া উচিত। তার মতে, ‘জুলাই সনদ’ নিয়ে একটি হ্যাঁ-না ভিত্তিক প্রশ্ন থাকলে জনগণের অংশগ্রহণ আরও কার্যকর হতো। একই সঙ্গে তিনি বলেন, গণভোটকে শুধু দুইটি মন্ত্রণালয়ের মধ্যেই সীমাবদ্ধ না রেখে জনগণকে সরাসরি সম্পৃক্ত করা জরুরি।
নির্বাচনের তফসিল প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বর্তমান সময়কে সংকটকাল উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং সার্বিক রাজনৈতিক পরিবেশ জটিল—এই বাস্তবতায় তফসিল ঘোষণার আগে পরিস্থিতির উন্নতি প্রয়োজন।
নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কমিশনের কাঠামোগত সংস্কারের প্রস্তাব ইতোমধ্যে এসেছে। অথচ একই সময়ে একটি পক্ষ আইনি প্রক্রিয়াকে ব্যবহার করে কমিশনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
অনুরূপ সংবাদ
মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠান
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান - মুজিবুর রহমান
জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজনীতিতে ফ্যাসিবাদী প্রবণতা এখনো রয়ে গেছে: শিবির সভাপতি
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে