তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আমীর খসরুর কঠোর বার্তা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার একান্ত পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, তারেক রহমান কখন দেশে ফিরবেন—সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একান্তভাবেই তার। এ বিষয়ে কেন ট্রাভেল ভিসা দেওয়া হবে বা হবে না—তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন।
বিএনপির জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের আস্থা নিয়েই রাজনীতি করে। চলমান রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সুযোগ পেলেই জনগণ ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করবে বলেও মন্তব্য করেন তিনি।
দলটির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আমীর খসরু জানান, বিএনপির অর্থনৈতিক ও উন্নয়ন ভাবনায় ডিজিটাল ইকোসিস্টেমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তরুণদের কর্মসংস্থানে যুক্ত করার লক্ষ্যেই এসব পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে বিএনপির ইশতেহার হবে বাস্তবভিত্তিক ও জনগণের প্রয়োজনের আলোকে প্রণীত।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারেক রহমান নিজেও দেশে ফেরার বিষয়ে অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, বর্তমানে দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে তার হাতে নেই। রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলে তিনি দেশে ফিরবেন বলেও উল্লেখ করেন।
এদিকে সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তার ইস্যুটি সংবেদনশীল হলেও, সরকারের পক্ষ থেকে দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই বলেও তিনি জানিয়েছেন। প্রয়োজনে দ্রুততম সময়ের মধ্যে ট্রাভেল পাস ইস্যুর কথাও জানান তিনি।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে