মধ্যরাতে হাসপাতালে মির্জা ফখরুল , সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে তিনি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে হাসপাতালে যান। সেখানে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য নেন এবং চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করেন।
জানা গেছে, মহাসচিব কিছু সময় হাসপাতালে অবস্থান করেন এবং চেয়ারপারসনের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পরে রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
তবে এ সময় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।
অনুরূপ সংবাদ
৫ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
২ সপ্তাহ আগে
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
২ সপ্তাহ আগে
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল
২ সপ্তাহ আগে