আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে। দল ঘোষণা করেছে প্রখ্যাত সাংবাদিক অলিউল্লাহ নোমানকে তাদের প্রার্থী হিসেবে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জে অনুষ্ঠিত জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।
দলীয় সূত্র জানায়, সাংবাদিক নোমানের বিশ্লেষক পরিচিতি, গণমাধ্যমে সক্রিয়তা এবং তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা তাকে প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছে। এর আগে জেলা জামায়াত আমির মাওলানা মুখলিছুর রহমান নিজ প্রার্থিতা প্রত্যাহার করে নোমানের পক্ষে সমর্থন ঘোষণা করেছেন।
মুখলিছুর রহমান বলেছেন, “ব্যক্তিগত পদ বা মনোনয়ন নয়, ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমরা নোমানের প্রতীক বিজয়ের জন্য আগের মতো মাঠে কাজ চালাবো।”
অলিউল্লাহ নোমান নির্বাচনের পর জানান, “নতুন বাংলাদেশ গঠনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। নির্বাচনে এলাকাবাসীর সহযোগিতা কামনা করি।”
অ্যাডভোকেট জোবায়ের যোগ করেন, “নতুন উদ্যম ও তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে নোমান প্রার্থী করা হয়েছে। তিনি দলের উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক ভিশন জনগণের সামনে শক্তিশালীভাবে তুলে ধরতে পারবেন।”
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে