তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কেন—দেশবাসীর জানা উচিত: ড. মির্জা গালিব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না—এ বিষয়ে বিস্তারিত তথ্য দেশবাসীর সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
রোববার (৩০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না, এই বিষয়টির বিস্তারিত দেশবাসীকে জানানো উচিত।”
এটি কোনো ব্যক্তিগত বিষয় নয় উল্লেখ করে তিনি আরও বলেন, বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
ড. মির্জা গালিব প্রশ্ন তোলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধানকে দেশে ফিরতে বাধা দিচ্ছে যে বা যারা, ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রী হলে তারা তাকে দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিতে চাপ দেবে না—এই নিশ্চয়তা কোথায়?
তার বক্তব্য অনুযায়ী, জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এখনই এ বিষয়ে স্পষ্ট অবস্থান জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।
তিনি মনে করেন, বিষয়টি গোপন রাখার মতো নয়; বরং জনসম্মুখে পরিষ্কার ব্যাখ্যা জাতির জন্য অপরিহার্য।
অনুরূপ সংবাদ
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল