ফ্যাসিস্ট হাসিনা-বিরোধী আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (১০ আগস্ট) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ক্রেস্টটি তারেক রহমানের হাতে তুলে দেন।
ক্রেস্ট প্রদান শেষে আবদুল মোনায়েম মুন্না বলেন,
"আলহামদুলিল্লাহ, ফ্যাসিস্ট হাসিনা-বিরোধী আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছি। এটি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে স্মরণীয় ও গৌরবময় মুহূর্ত। যুবদলের জন্যও এটি সীমাহীন আনন্দের।"
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই আন্দোলনের অন্যতম নেতৃত্ব ও অনুপ্রেরণাদাতা হিসেবে দেশ-বিদেশে থাকা বিএনপি নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অনুরূপ সংবাদ
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল